সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে কৃষকের খড়ের গাদায় আগুন।।


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2025-02-05
কালীগঞ্জে কৃষকের খড়ের গাদায় আগুন।।

লালমনিরহাটের কালীগঞ্জে কৃষকের খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ১০ বিঘা জমির খড় ছাই হয়ে গেছে।

সোমবার সকালে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানা যায়, রাতের আধারে পূর্ব শত্রুতার জেরে গোপাল ব্যানার্জির ক্ষতি করার  জন্য তার প্রায় ১০ বিঘা জমির খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়া হয় এতে প্রায় চল্লিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী কৃষক গোপাল ব্যানার্জি  জানান, প্রতিদিনের ন্যায় গত শুক্রবার খাওয়া করে তার শয়ন ঘরে আমি ঘুমিয়ে যাই । পরে রাত বারোটার দিকে স্থানীয়রা আগুন লেগেছে বলে চিৎকার দিলে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার বসত বাড়ীর বাহির উঠানে আসিয়া দেখি কে বা কাহারা আমার বসত বাড়ীর বাহির উঠানে থাকা খড়ের গাদায় আগুন লাগাইয়া দিয়া চলে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাইয়া ফেলে। ফলে আমার বসত বাড়ীসহ আশেপাশের বাড়ী ঘরগুলি আগুনের কবল হইতে বাঁচিয়া যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন। আগুন লাগার বিষয়টি শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।