সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ১২ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-02-12
লালমনিরহাটে ১২ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
লালমনিরহাটের স্থানীয় সামাজিক সংগঠন অতিক্রম তাদের ১২ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেছে

লালমনিরহাটের স্থানীয় সামাজিক সংগঠন অতিক্রম তাদের ১২ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিটি স্থানীয় উন্নয়ন এবং দেশের উত্তরাঞ্চলের বৈষম্য দূর করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপিটি জমা দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার। স্মারকলিপি প্রদানকারী দলের নেতৃত্ব দেন অতিক্রম এর আহ্বায়ক কবি হেলাল হোসেন কবির, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রাশেদ, মুহিন রায় ও উপদেষ্টা আবদুর রব সুজন। 

অতিক্রমের সদস্যরা তাদের স্মারকলিপিতে দাবি করেন, পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক নির্মাণ, তিস্তা নদীর ওপর ডুয়েল গেজ রেল সেতু স্থাপন, মোগলহাট স্থলবন্দর চালু, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, আইটি পার্ক প্রতিষ্ঠা, বগুড়া সিরাজগঞ্জ নতুন রেললাইন নির্মাণ, বেকার যুবকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং কৃষকদের জন্য সরকারি কৃষি বাজার চালু করা হোক। 

অতিক্রম এর আহ্বায়ক কবি হেলাল হোসেন কবির বলেন, "উত্তরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের দুঃখ দুর করতে এবং উন্নয়ন করতে আমরা এই ১২ দফা দাবির বাস্তবায়ন চাই।" 

স্মারকলিপিতে উল্লেখিত প্রকল্পগুলো বাস্তবায়ন হলে, উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দেশটির উন্নয়ন অব্যাহত থাকবে।