সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লড়াই করেই আমাদের অধিকার আদায় করে নিতে হবে, মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-02-17
লড়াই করেই আমাদের অধিকার আদায় করে নিতে হবে, মির্জা ফখরুল


লড়াই না করে কিছু পাওয়া যায় না। লড়াই করেই আমাদের অধিকার আদায় করে নিতে হবে। তিস্তা নদীর পাড়ের মানুষদের দুঃখ আর সহ্য যায় না। বহুদিন ধরে আমরা তিস্তার নায্য হিস্যার জন্য কথা বলে যাচ্ছি। বাংলাদেশের মানুষের বন্ধুত্ব চাইলে তাড়াতাড়ি তিস্তার পানির ন্যায্য হিস্যা দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিবেশী দেশে ভারতের উদ্দেশে তিনি বলেন, যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে তাড়াতাড়ি তিস্তার পানি দেন। সীমান্তে গুলি করা ও মানুষ হত্যা বন্ধ করেন। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, তবে সেই বন্ধুত্ব হবে পাওনা বুঝে নিয়ে সম্মানের সঙ্গে।


এ সময় অন্তর্বর্তী সরকারকেও তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবিতে ভারতকে চাপ দেওয়ার কথা বলেন বিএনপির এ নেতা। 


তিনি সরকারের উদ্দেশ্যে বলেন,আপনারা তো বলেন, আপনারা নিরপেক্ষ সরকার। এখন আপনাদের মুখ খুলতে হবে। ভারতকে চাপ দিতে হবে। ভারতকে বলতে হবে, আমরা আমাদের পানি নায্য হিস্যা চাই।


তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল ৪টায় লালমনিরহাটের তিস্তা সেতু সংলগ্ন এলাকায় ‘তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। 


তিনি বলেন, “শুধু তিস্তা নয়, বাংলাদেশের উজানে ৫৪টি নদীতে ভারতীয়রা বাঁধ দিয়েছে। এসব নদী থেকে তারা একতরফা পানি তুলে নিয়ে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ পানির অভাবে ফসল ফলাতে পারে না। জেলেরা মাছ ধরতে পারেন না।


সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি করেন। তিনি বলেন, “অবিলম্বে নিরপক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। সরকার যদি জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয় তবে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।


 তিনি বলেন, “আমরা ১৫ বছর ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ছেলেদের ৩৬ দিনের সফল লড়াইয়ে হাসিনা ভারতে পালিয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় পার্টির (কাজী জাফর)।


একই কর্মসূচির অংশ হিসাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা চলছে। নদীর পাড়ে তাঁবু স্থাপন করে আন্দোলনকারীরা রাত্রি যাপনের ব্যবস্থা করেছেন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।