সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।।


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2025-03-20
লালমনিরহাটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার এসকে ডিগ্রি কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট-২(কালীগঞ্জ ও আদিতমারী) আসনের সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল। এসময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়,আদিতমারী উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক নাদিরুল ইসলাম মানিক, যুগ্নআহবায়ক মোস্তাফিজার রহমান,আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী,সিনিয়র যুগ্নআহবায়ক আবু বাক্কর সিদ্দিক বাক্কার,কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠু। কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক রাজ্জাকুর রহমান রাজ্জাকসহ দুই উপজেলার বিশ হাজারের বেশি জনতা অংশ গ্রহন করেন।