সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : লালমনিরহাট

সুপারি গাছ ভেঙে চোরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-05-11
সুপারি গাছ ভেঙে চোরের মর্মান্তিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
নিহত আবেদ আলী

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুরী এলাকায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবেদ আলী (৪৫) সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আঘাত পেয়ে মারা যান।  

রবিবার ভোররাতে আনোয়ার মিয়ার একটি সুপারি গাছে ওঠেন আবেদ আলী। ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে তিনি গাছে উঠেছিলেন। হঠাৎ গাছটি ভেঙে পড়ে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা সকালে তার নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

নিহত আবেদ আলীর বাড়ি একই ইউনিয়নের পাশের গ্রামে। তার মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, সুপারি চুরির সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।  

পাটগ্রাম থানার ওসি (অফিসার ইনচার্জ) বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাছে ওঠার সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েই তার মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।"

এ ঘটনায় এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন।