সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চেম্বার সিল, ১ লক্ষ টাকা জরিমানা


সাব্বির হোসেন, লালমনিরহাট জেলা ক্রসপন্ডেন্ট

eshomoy.com || 2025-05-13
লালমনিরহাটে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চেম্বার সিল, ১ লক্ষ টাকা জরিমানা
ভুয়া চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা করেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার দইখাওয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।  

অভিযানের সময় রবিউল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসকের চেম্বার "মায়ের দোয়া চিকিৎসালয়" সিলগালা করা হয়। রবিউল ইসলাম ঘটনাস্থলে অনুপস্থিত থাকলেও তার অবৈধ চিকিৎসাকেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া আরেক ভুয়া চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তার দুই বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, "ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"  

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক, গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, হাতীবান্ধা থানার এসআই গোলাম কিবরিয়া ও ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইয়েদ মো. ইমরান। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান প্রত্যক্ষ করেন।  

স্বাস্থ্যসেবায় অবৈধ অনুপ্রবেশ রোধে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের এই অভিযান এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।