সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে পারিবারিক কলহে একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা


সাব্বির হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট লালমনিরহাট

eshomoy.com || 2025-09-23
লালমনিরহাটে পারিবারিক কলহে একই রশিতে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী এবং অন্তঃসত্ত্বা স্ত্রী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অলি আহম্মেদ (৪০) ও তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগম। 

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় তাদের নিজ বাড়ি থেকে পুলিশ ঝুলন্ত মরদেহ দুটি উদ্ধার করে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত অলি আহম্মেদ ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার স্ত্রী ছকিনা বেগম ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বেশ কিছুদিন ধরে অলির মা শরিফা বেগমের সঙ্গে তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনার বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। ঘটনার দিন সোমবার দুপুরেও তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়।

ধারণা করা হচ্ছে, এই কলহের জের ধরেই বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের ভেতর একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই দম্পতি। সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি মাহামুদুন নবী জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দম্পতির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। পারিবারিক কলহের এমন করুণ পরিণতিতে হতবাক সকলেই।