সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : লালমনিরহাট

সকাল সাড়ে ১০টা পেরিয়েও অফিসে নেই শিক্ষা কর্মকর্তা

স্কুল পরিদর্শনের দাবিও প্রশ্নের মুখে


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2026-08-23
সকাল সাড়ে ১০টা পেরিয়েও অফিসে নেই শিক্ষা কর্মকর্তা

সকাল সাড়ে ১০টা পেরিয়েও অফিসে নেই শিক্ষা কর্মকর্তা,স্কুল পরিদর্শনের দাবিও প্রশ্নের মুখে
লালমনিরহাট প্রতিনিধি:
‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকিউজ্জামান মিয়াকে রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা পেরিয়ে গেলেও তাঁর কার্যালয়ে পাওয়া যায়নি। তাঁর অবস্থান জানতে গিয়ে অফিসের সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া তথ্য এবং পরে মুঠোফোনে দেওয়া বক্তব্যে ভিন্নতা পাওয়া যায়। এতে সরকারি দপ্তরে কর্মকর্তার উপস্থিতি ও দায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
‎সকাল ১০টার পর হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার অবস্থান জানতে চাইলে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অফিসের এক পিয়ন জানান, শিক্ষা কর্মকর্তা রাস্তায় আছেন।
‎এরপর মোঃ জাকিউজ্জামান মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বলেন, “রাস্তায় আছি।” পরে সাংবাদিক পরিচয় দিয়ে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “একটি স্কুলে আছি, স্কুল পরিদর্শনে এসেছি।”
‎তাঁর এ বক্তব্য যাচাই করতে তাৎক্ষণিকভাবে কথিত ওই বিদ্যালয়ে যোগাযোগ করা হয়। তবে বিদ্যালয়-সংশ্লিষ্টদের কাছ থেকে শিক্ষা কর্মকর্তা সেখানে পরিদর্শনে গেছেন—এমন তথ্য পাওয়া যায়নি । এতে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ওই সময় তিনি অন্য কোনো বিদ্যালয়ে কিংবা সরকারি দায়িত্বে অন্য কোথাও ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
‎এদিকে, শিক্ষা কর্মকর্তার বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকরা দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু ওই সময়ের মধ্যেও তিনি অফিসে এসে উপস্থিত হননি। ফলে তাঁর সকালবেলার অবস্থান এবং স্কুল পরিদর্শনে থাকার দাবি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
‎সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টায় কর্মস্থলে উপস্থিত থাকা এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা প্রশাসনিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। কোনো কর্মকর্তা সরকারি দায়িত্বে মাঠপর্যায়ে অবস্থান করলে সংশ্লিষ্ট দাপ্তরিক কর্মসূচি, পরিদর্শন বা দায়িত্ব পালনের বিষয়টি যথাযথভাবে নথিভুক্ত থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ।
‎ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা প্রতিষ্ঠান। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কর্মস্থলে উপস্থিতি এবং জনগণকে যথাসময়ে সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
‎