সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : লালমনিরহাট

মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী


মোঃ বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2026-10-02
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
ছবি - ই স ম য়

  • মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততা এবং তাদের ভালোবাসাই অনুপ্রেরণা জোগায় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যখন মানুষের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকি, তখন নিজের মধ্যে কোনো ক্লান্তি আসে না।

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় আয়োজিত হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোকিত লালমনিরহাট’কে একটি সমন্বিত সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জেলার উন্নয়ন এবং মাদক, অনলাইন জুয়া ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় কাজ করা হচ্ছে।

এই কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও জানান, আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগ পরিদর্শনে লালমনিরহাট আসবেন এবং এর সফলতার ভিত্তিতে দেশের অন্যান্য স্থানেও এমন মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতে পারে।


মাদক নির্মূলে নিজেদের সফলতার চিত্র তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, কার্যক্রম শুরুর তিন মাসেরও কম সময়ে জেলায় প্রায় ৮০ শতাংশ মাদক নির্মূল করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, তরুণ সমাজ মাদকে ধ্বংস হয়ে গেলে রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কোনো কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তাই তরুণদের বিপথ থেকে ফিরিয়ে আনাকে তিনি নিজের অন্যতম দায়িত্ব বলে মনে করেন।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা তরুণদের মাঠমুখী করে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেন মন্ত্রী। 


অনুষ্ঠানে হা-ডু-ডু ফাইনাল খেলায় বড়বাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দল ২ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে বিজয়ী হয়।

অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ স্থানীয় প্রশাসন ও ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।