সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ।


মোঃ বিপুল ইসলাম , স্টাফ রিপোর্টার।

eshomoy.com || 2024-06-12
লালমনিরহাটে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ।

লালমনিরহাট জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্ব অবহেলা ও রক্তদাতাদের হয়রানির অভিযোগ তুলেছেন জেলার রক্তদাতা ও স্বেচ্ছাসেবীবৃন্দ ঠিক সেই ধারাবাহিকতায় বুধবার (১২ ই জুন) সকালে সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনকারীরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সংস্থা কর্তৃক রক্তদানের সময় হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারা স্বেচ্ছাসেবীদের হয়রানির শিকার হতে হয়। এছাড়াও ভর্তিকৃত রোগীর স্বজনদের রক্ত কিনতে চাপ দেওয়া হয়। অপরদিকে কতিপয় অসাধু ব্যবসায়ী দ্বারা রোগীর স্বজনদের হেনস্থাসহ হয়রানি করা হয় এমনটাই জানেন তারা ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও জানান, গত ১০ জুন সকালে রশিদুল নামে এক স্বেচ্ছাসেবক হাসপাতালে রক্ত প্রদান করতে যান। সে সময় তিনি বাহিরের একটি ফার্মেসি থেকে রক্তের ব্যাগ কেনেন। সেই কারণে তার উপর ক্ষিপ্ত হন কর্তব্যরত সেবিকা। পরে হাসপাতালের ব্যাগে রক্ত নিয়ে নিজেই সেটি ফুটো করে নষ্ট করে দেন। অতঃপর পাশের একটি বেসরকারি ক্লিনিক দেখিয়ে সেখানে গিয়ে অন্য দাতাকে নিয়ে আবার রক্ত প্রদান করতে বলেন।মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং স্বেচ্ছাসেবীদের সকল সমস্যা সমাধান করতে হবে।

এ বিষয়ে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি এবং তারা স্মারকলিপি দিয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।উল্লেখ্য, ওই মানববন্ধনে লালমনিরহাট জেলার বেশ কয়েকজন রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।