কুড়িগ্রাম জেলার চিলমারীতে
"কাঁচকোল সামাজিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (KSSF) চিলমারী, কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত "সেরা মেধাবী যাচাই প্রতিযোগিতা-২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রতিটি শ্রেণী থেকে সেরা ৫ জন মেধাবী শিক্ষার্থী নির্বাচিত করে মোট ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ- মোঃ আবু যোবায়ের আল মুকুল। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়া। এই প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা যাতে তাদের পড়ালেখার প্রতি অধিকতর মনোযোগী হয়। এবং ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলে। একটি আদর্শ মানবিক সমাজ বিনির্মাণ ও দেশ গঠনের কাজে নিজেদেরকে উৎসর্গ করে।