সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : গাইবান্ধা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় মানববন্ধন করে


মো:জাহিদুল ইসলাম

eshomoy.com || 2024-12-05
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় মানববন্ধন করে


অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে। আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-ক্যাব এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গাইবান্ধায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্যাবের সভাপতি কে.এম রেজাউল হক, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, সমাজকর্মী সুজন প্রসাদ, রেস্তোরা মালিক সমিতির সভাপতি তাবারক হোসেন প্রমুখ। 

মানববন্ধন শেষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও মূল্য নিয়ন্ত্রণে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। মানববন্ধন ও র‌্যালিতে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন।