সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : গাইবান্ধা

গাইবান্ধায় বাসের তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার(২)


গাইবান্ধা প্রতিনিধি:মো:রাতুল মিয়া

eshomoy.com || 2024-03-14
গাইবান্ধায় বাসের তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার(২)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এ মাদকে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আলমগীর হোসেন বুল্লা (২৭) ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের মৃত আদিল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ১১ টার দিকে গোপন সংবাদে ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া নামকস্থানের মহাসড়কের অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, ধৃত মাদক ব্যবসায়ীদের মামলা দায়েরের পর গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।