সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ব্রীজের নিচ থেকে জীবিত নবজাতক উদ্ধার


স্টাফ রিপোর্টার: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম

eshomoy.com || 2024-04-03
গোবিন্দগঞ্জে ব্রীজের নিচ থেকে জীবিত নবজাতক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচে এক নবজাতক পুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে অভিরামপুর উপজেলার রাহাল বুরুজ গ্রামের একটি ব্রিজের নিচ থেকে এক শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, সেতুর নিচে শিশুটিকে কাঁদতে দেখে তাকে উদ্ধার করা হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর অভিরামপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাখরুল কবিরাজের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির দেখাশোনাকারী সাখরুল ইসলাম জানান, শিশুটি সুস্থ রয়েছে। আমার সন্তান নেই, যদি কোন আইনি অসুবিধা না থাকে, আমি একটি সন্তান দত্তক নিতে চাই।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহিদ জিতি জানান, শিশুটিকে যারা নিয়ে এসেছে তারা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে নিয়ে গেছে।

গোবিনগঞ্জ থানার শামসুল আলম শাহ নবজাতককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসা শেষে তাকে একটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।