সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ট্রলি ব্যাগে থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করল, র‌্যাব-১২


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-09-27 6:32PM
ট্রলি ব্যাগে থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করল, র‌্যাব-১২
গ্রেফতারকৃত আসামি

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চরিয়া শিকার উত্তরপাড়া আন্ডারপাস এর সামনে থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ৩,৭৩৫/- টাকা জব্দ করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত্রী ০৪:০৫ ঘটিকায় মোঃ মারুফ হোসেন, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় আসামি মোঃ শাহিনুর ইসলাম (৩৭), ডোমার (পশ্চিম, চিকনমারী ডাক্টার পাড়া) গ্রামের মোঃ আজিজারের ছেলে ও মোঃ নওশাদ ইমরান (৩৬), ছোট রাউতা গ্রামের মোঃ মেজবাউল এর ছেলে উভয় নীলফামার জেলার ডোমার থানার বাসিন্দা।

আজ বিকেলে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ,লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।