সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে সাবেক ২ এমপি'র বিরুদ্ধে মামলা

ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে সাবেক ২ এমপি'র বিরুদ্ধে মামলা

ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে সাবেক ২ এমপি'র বিরুদ্ধে মামলা


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-11-14 9.40PM
ব্যবসায়ীর নিকট চাঁদা দাবীর অভিযোগে সাবেক ২ এমপি'র বিরুদ্ধে মামলা
সাবেক এমপি

এক ব্যবসায়ীর বালুর পয়েন্ট দখলে নিয়ে ২ কোটি ২৩ লাখ টাকা ক্ষতিসাধন ও ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে সিরাজগঞ্জ (শাহজাদপুর)-৬ আসনের আওয়ামী লীগের সাবেক দুই এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও তার ভাই সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামসহ ৫ আ.লীগ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে শাহজাদপুর আমলী আদালতে একটি মামলা হয়েছে।

মামলার অন্যান্য আমাসীরা হলেন, সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার ছেলে সুমগ্ন করিম, গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি ইকবাল হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপুসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শাহজাদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুল গফুরের ছেলে বালু ব্যবসায়ী শাহাদৎ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ২৬ জুন  বাদীর নিকট আ.লীগের সাবেক ২ এমপিসহ বিবাগীগণ ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় বাদীর বালুর পয়েন্টে থাকা ৯০ লাখ সেফটি বালু বিবাদীরা ৬ মাস ধরে বিক্রি করে সব মিলিয়ে বাদীর ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন করেন।