সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নাশকতা মামলায় ‘আ.লীগ নেতা’ কারাগারে


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-26
সিরাজগঞ্জে নাশকতা মামলায় ‘আ.লীগ নেতা’ কারাগারে
আ.লীগ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার |ইসময়|

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নাশকতা মামলার পলাতক আসামি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশারকে রোববার (২৫ মে) রাতে উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আবুল বাশার ওই ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রামের মো. কলিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মামলাটি থেকে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, আবুল বাশার গোপনে এলাকায় আসার খবর পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, আবুল বাশার একটি নাশকতা মামলার আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করা হয়েছে।

জেএইচ/ইডি