সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

৩৬জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-07-01 19:22
৩৬জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
দোয়া মাহফিল

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩৬ জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) বাদ আছর সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে সিরাজগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ৩৬জুলাই আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর জামাতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ, সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলামসহ আরো অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিলে বক্তারা বলেন, ১৯৭১ সালে অনেক শহিদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে৷ কিন্তু দেশবাসী স্বাধীনতার ৫৪ বছরে প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। ২০২৪ সালে জুলাই আন্দলোনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতারিত করে দেশে নতুন স্বাধীনতা এনে দিয়েছে দেশের তরুণ প্রজন্ম। ২০২৪ এর আহত ও নিহতরা দেশের জন্য যে অবদান রেখে গেছে আমরা যেন কখনো তাদের ভুলে না যাই। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বিগত দিনের মতো ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি মূলক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সকল বীর শহীদ ও আহতদের স্মরণে দোয়ার মাধ্যমে  অনুষ্ঠানটি সমাপ্ত হয়।