সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2026-05-18 22:13
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৭৩ বোতল ফেন্সিডিল (ফেয়ারডিল) ও ৬৩ বোতল স্ক্যাফ সিরাপ

সিরাজগঞ্জ সদর থানার দত্তবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিল (ফেয়ারডিল) ও ৬৩ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (১৮ মে) সকালে লিখিত একপ্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

র‌্যাব জানায়, সোমবার (১৮ মে) রাত ২টার দিকে র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল সদর থানাধীন দত্তবাড়ী এলাকায় তারা শেখের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ জুয়েল শেখ (৩৮) গ্রেফতার করে।

তিনি সিরাজগঞ্জ পৌর দত্তবাড়ী এলাকার মোঃ আমজাদের ছেলে ।

র‌্যাব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল শেখ দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ সদরসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ে

র করা হয়েছে।