সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নিজ দোকানে ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের আঘাত


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-05-20 21:16
সিরাজগঞ্জে নিজ দোকানে ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্রের আঘাত
দোকানের সামনে জনতার ভিড়

সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের একটি দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামের এক ব্যবসায়ীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত আজিমুল ইসলাম আজিম সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মো. রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আজিম তার মেসার্স শীতল ফ্যাশন নামের দোকান খুলে ভেতরে অবস্থান করছিলেন। এ সময় মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দোকানের বন্ধ শাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখেন। পরে সন্দেহ হলে তারা শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আজিমকে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোকানটি ঘিরে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় কাটা জখম রয়েছে। ঘটনাটি নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।