সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পলাতক


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-06-30 18:24
সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পলাতক
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আবু হারেছ প্রামানিক (৬৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হারেছ প্রামানিক বেলকুচি উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ঈমান আলী প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হারেছ প্রামানিক তার ছেলের মনোহরি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এনায়েতপুর রোডের দিক থেকে কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতিতে আসা একটি ১৫০ সিসি ডাবল ডিস্ক পালসার মোটরসাইকেল তাকে সজোরে পাশ থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর নম্বরবিহীন মোটরসাইকেলটি স্থানীয় জনতা আটক করলেও চালক মো. হাসান (২২) পালিয়ে যায়। তিনি বেলকুচি উপজেলার তারাবাড়িয়া গ্রামের মো. আলম প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করে। এতে পথচারীরা সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে ট্রাফিক নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। তবে ঘটনাটি আমরা জেনেছি। মরদেহ ইতোমধ্যে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।