সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

আল্লাহ ও জনগণ সাথে থাকলে পৌর মেয়র হওয়া কেউ ঠেকাতে পারবে না: হাজী আব্দুস সাত্তার


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-05 19:08
আল্লাহ ও জনগণ সাথে থাকলে পৌর মেয়র হওয়া কেউ ঠেকাতে পারবে না: হাজী আব্দুস সাত্তার
আলোচনা সভা

আমার বাবা নাই, ভাই নাই; আমার আছেন একমাত্র মহান আল্লাহ তায়ালা এবং আপনারা (জনগণ)। আপনাদের উছিলা ও ভালোবাসায় আমাকে যদি আল্লাহ তাআলা সিরাজগঞ্জ পৌর মেয়র হিসেবে লিখে থাকে, তবে কোনো শক্তিই তা ঠেকাতে পারবে না।

রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর ঈদগাহ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সাত্তার। রায়পুর কবরস্থান ও রহমানিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তব্যে হাজী আব্দুস সাত্তার এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং পৌরবাসী ও উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

রায়পুর কবরস্থান ও ঈদগাহ মাঠ কমিটির আহ্বায়ক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পৌর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহর আলী, স্থানীয় ব্যক্তিবর্গ রোকনউদ্দিন ও জাহাঙ্গীর আলম জাহিদসহ আরও অনেকে।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন আরঙ্ঘ আজিজ স্বপন। আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।