সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ‘দশম ফল উৎসব’ অনুষ্ঠিত


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-10 12:16
সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ‘দশম ফল উৎসব’ অনুষ্ঠিত
স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের পাখি ফিটনেস ক্লাব

সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের পাখি ফিটনেস ক্লাব’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘দশম ফল উৎসব-২০২৬।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৬টায় সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ের রানীগ্রাম হার্ডপয়েন্টে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে ক্লাবের সদস্যদের পাশাপাশি স্বাস্থ্যসচেতন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা বিশেষ টি-শার্ট পরে ভোরে নিয়মিত ব্যায়ামে অংশ নেন। ব্যায়াম শেষে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা ও ফল বিতরণ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশীয় ও মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রমী আয়োজন। উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ধরনের পুষ্টিকর মৌসুমি ফল পরিবেশন করা হয়।

নিয়মিত হাঁটুন শরীর সুস্থ রাখুন, সু-স্বাস্থ্যই সকল সুখের মূল এই স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের ২৫ জানুয়ারি যাত্রা শুরু করে মাদকমুক্ত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

ভোরের পাখি ফিটনেস ক্লাবের উদ্যোগে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী রাণীগ্রাম হাট পয়েন্টে সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয়দের জন্য নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণের ব্যবস্থা পরিচালিত হয়। সুস্থ জীবনধারা বজায় রাখার লক্ষ্যে ওস্তাদ তাজউদ্দিনের নির্দেশনায় এখানে প্রতিদিন ভোরে সাধারণ মানুষকে শরীরচর্চা ও ব্যায়াম করানো হয়। এছাড়া শারীরিক সুস্থতা ও বিনোদনের অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন সময় নানা ধরনের জনকল্যাণমূলক ও আনন্দদায়ক উৎসবের আয়োজন করে থাকে।

আজকের ফল উৎসবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার, প্রধান প্রশিক্ষক ও পরিচালক (সাবেক পৌর কাউন্সিলর) মোঃ তাজ উদ্দীন সেখ ও প্রধান সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক ফজল-এ-খোদা লিটনসহ সংগঠনটির প্রায় শতাধিক কর্মকর্তা ও সদস্য উপস্থিত থেকে উৎসবটিকে প্রাণবন্ত করে তোলেন। বক্তারা সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রতিদিন নিয়মিত হাঁটা ও শরীরচর্চার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে জানান আহ্বান জানান।