সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গোয়ালঘরে গরু তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-21 14:48
সিরাজগঞ্জে গোয়ালঘরে গরু তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
নিহত মমতা

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে প্রতিদিনের মতো গোয়ালঘরে গরু তুলতে গিয়েছিলেন মমতা (৪৬)। কিন্তু গোয়ালঘরের সুইচ জ্বালিয়ে আলো করার আগেই বিষধর সাপের কামড়েছেরচূও নিভে যায় তার জীবনের প্রদীপ।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭ নম্বর খাসরাজবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মমতা ওই গ্রামের মৃত আবু সাইদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়ির গোয়ালঘরে গরু তোলার জন্য সুইচ জ্বালাতে গেলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বগুড়ার ধুনট এলাকায় রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তার মৃত্যু হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল জানান, রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পথে তার মৃত্যু হয়।
মমতার আকস্মিক মৃত্যুতে রাজবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়রা সাপের কামড়ের ঘটনায় দ্রুত হাসপাতালে নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।