সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-22 14:48
সিরাজগঞ্জে কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ
কৃষকের গোয়ালঘর

সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত গ্রামের বাসিন্দা নুরু আলমের গোয়ালঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।
স্থানীয়দের ভাষ্য, নুরু আলম একজন কৃষক। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা গবাদিপশুই ছিল তাঁর পরিবারের প্রধান জীবিকার উৎস। এক রাতের ব্যবধানে সেই সম্বল হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চুরি হওয়া গরু উদ্ধার, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।