সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বাড়ির পেছনের ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-22 15:49
বাড়ির পেছনের ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ
কামারখন্দ থানা

সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি ৬৫ বছর বয়সী তহুরা বেগম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের একটি পরিত্যক্ত ডোবায় ভাসতে দেখেন তার ওড়না ও জুতো। পরে ডোবায় নেমে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ।

বুধবার (২২ জুলাই) সকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের কাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহুরা বেগম ওই গ্রামের ইসমাইল হোসেন (ধলা) এর স্ত্রী।

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। বুধবার সকাল ৯টার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পরিত্যক্ত ডোবায় ওড়না ও জুতো ভাসতে দেখতে পান। পরে ডোবায় নেমে তহুরা বেগমকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা গেছেন।

খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।