সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-30 15:16
উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন
সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

দীর্ঘদিন পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বহুদিন পর নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে স্থাপিত ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে ২৫টি বুথের ব্যবস্থা করা হয়েছে। এবার ৩ হাজারের বেশি ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। কমিশনের ধারণা, মোট ভোটের ৭০ থেকে ৭৫ শতাংশ পড়তে পারে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা সকাল থেকেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ভোটারদের ভাষ্য, তারা এমন নেতৃত্ব চান যারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ন্যায্য দাবি আদায়ে আন্তরিকভাবে কাজ করবেন।

ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজ উদ্দিন (কাউন্সিলর) বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা কারণে দীর্ঘদিন নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। দায়িত্ব গ্রহণের পরই তারা নির্বাচন আয়োজনের উদ্যোগ নেন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই তাদের প্রধান লক্ষ্য।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়নের ১৫টি পদের মধ্যে সভাপতি পদে মনিরুজ্জামান মনি এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ১৩টি পদের জন্য ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান শাকিল মো. শরিফুর হায়দার রফিক সরকার জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন এবং ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

দীর্ঘ বিরতির পর এই নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে নতুন প্রত্যাশার জন্ম হয়েছে। তাদের আশা, অবাধ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।