সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বৃদ্ধার কান ছিড়ে দুল ছিনতাই, পূজা উদযাপন কমিটির সদস্য গ্রেফতার


শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2023-08-05 14:02:45
বৃদ্ধার কান ছিড়ে দুল ছিনতাই, পূজা উদযাপন কমিটির সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ শাহজাদপুরে কানের দুল ছিনতাইয়ের অভিযোগে পূজা উদযাপন কমিটির এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃত হৃদয় কুন্ডু পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লার কনক কুন্ডুর পুত্র ও পৌর পুজা উদযাপন কমিটির সদস্য।

আরও পড়ুন- সলঙ্গায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত এক, আটক ৩

শনিবার(৬আগষ্ট) দুপুরে এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম মৃধা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, গতশুক্রবার সকালে বৃদ্ধ নারী মাধব রানী ঘোষ প্রাতঃ ভ্রমনে বের হলে শাহজাদপুর সরকারী কলেজের পিছনে হৃদয় তাকে মারধোর ও মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। এতে ভুক্তভোগী গুরুতর আহত ও কান ছিঁড়ে যাওয়ায় তিনটি সেলাই দেওয়া হয়। 

আরও পড়ুন- রংপুুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

পরবর্তীতে ভুক্তভোগীর মেয়ে সাথি রানি থানায় লিখিত অভিযোগ দ্বায়ের করলে এসআই মোস্তফার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী হৃদয় কুন্ডু ও ও ছিনিয়ে নেওয়া তিন আনা স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মামলা রুজু করে হৃদয় কুন্ডুকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাণী সাহা জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি, সাংগঠনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন- আদালত চত্বরে বিবাদী কে মারধর, ভিডিও ধারণে সাংবাদিকের উপর হামলা

 

ই-সময়/আর.এম/এমআরএম