সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে অবস্থিত তাপসকূল শিরোমনি ওলিয়ে কামেল সুলতানুল আউলিয়া হযরত শাহ্ শরীফ জিন্দানী (রহ:)এর দরবার শরীফে তিন দিন ব্যাপী ওরশ শুরু হয়েছে।
আরও পড়ুন, তাড়াশে মাল বোঝাই ট্রাক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত
আজ ১৪ মার্চ (বৃহস্পতিবার) সকালে ওরশের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার কমিটির সভাপতি সুইচিং মং মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খোন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, মোজাম্মেল হক মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন রনি, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিউল হক শামীম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম ও নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শবনম খন্দকার বাবু প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নওগাঁ শাহ্ শরীফ জিন্দানী (রহ:) দরবার শরীফের মতোয়াল্লী আব্দুল হাই সরকার।
তিনব্যাপী ওরশ শরীফে চলবে দোয়া, দরূদ, নফল নামাজ ও ধর্মীয় আলোচনা। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে।ইতোমধ্যেই ওরশ শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আসেকানের সমাগমে মুখরিত হয়েছে । আগত ভক্ত ও জন-সাধারনের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃংখলা বাহীনির সদস্য। এ ওরশ কেন্দ্র করে বাউল ফকিরদেরও মিলন মেলা হয়ে থাকে।