সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা


চলনবিল প্রতিনিধি

eshomoy.com || 2024-03-26
বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশে সাদিয়া পারভীন (১৬) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধাইনগড় ইউনিয়নের মাদারজানী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাধাইনগড় ইউনিয়নের মাদারজানী গ্রামের আব্দুস সবুরের কন্যা তাড়াশ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর প্রথমর্ষের ছাত্রী সাদিয়া পারভীন। গত ৬ ই মার্চ সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়তে তাড়াশ গিয়ে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে তার বান্ধবীরা উদ্ধার করে নিমগাছীতে ক্লিনিকে ভর্তি করা পরে পরিবারের লোকজন প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে আসে। পরবরর্তীতে শরীর খারাপ হতে থাকলে গত ১০ মার্চ উন্নত চিকিৎসার জন্য সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় আজ ২৫ শে মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান,কি কারণে বিষপান করেছে তা এখনো জানা যায়নি।পরিবারের কোন অভিযোগ নেই।

উল্লেখ্য, কলেজ ছাত্রী সাদিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু এখনো মৃত্যুর কোনো রহস্য উদঘাটন হয়নি ।