সিরাজগঞ্জের তাড়াশে পাখি খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিণা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে তাড়াশ থানা পুলিশ। নিহত পাখি খাতুন মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইনের স্ত্রী।
দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, ৫/৭ বছর আগে পারিবারিক ভাবে
মাধাইনগর ইউনিয়নের মালশীন গ্রামের রইছ উদ্দিনের মেয়ে পাখি খাতুনকে বিয়ে করে আনেন মাঝদক্ষিণা গ্রামের আরশাফ আলীর ছেলে হোসাইন।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়শই ঝগড়া বিবাদ হতো। বুধবার(২৭ মার্চ) সন্ধ্যায় সময় উভয়ের মধ্যে ঝগড়া হয়। রাত ১০টার সময় নিজ ঘরে পাখির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে চলছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।