সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

র‌্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার,পিকআপ জব্দ

র‌্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার,পিকআপ জব্দ

র‌্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার,পিকআপ জব্দ


ওয়াসিম শেখ

eshomoy.com || 2024-04-08 3.40pm
র‌্যাব-১২ অভিযানে সিরাজগঞ্জে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার,পিকআপ জব্দ
আসামি তিন জন

র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও একটি পিকআপ জব্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

সোমবার (৮্রই এপ্রিল ২০২৪ইং) র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৭ এপ্রিল ২০২৪ ইং রাত ২২.৩৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সে সময় ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৪৬৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ স্বপন মিয়া (৫২), পিতা- ডাঃ রওশন আলী, গ্রাম- দেউশপাড়া, ২। মোঃ আবু তাহের (৪৫), পিতা- মৃত আঃ মালেক, গ্রাম-কলপাবাস (সিদ্দিক মিয়ার বাড়ি), উভয় থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, ৩। মোঃ ইব্রাহিম মিয়া (৩৬), পিতা- মৃত জিনু মিয়া, গ্রাম- উজানীসার, থানা-বি বাড়িয়া সদর, জেলা-বি বাড়িয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।