সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক দুই


ওয়াসিম শেখ

eshomoy.com || 2024-04-21 10.44AM
সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক দুই
গ্রেফতারকৃত আসামী

সিরাজগঞ্জতে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার একটি দল। রবিবার (২১ এপ্রিল ২০২৪ইং) ভোর ৪,৪০ মিনিটের দিকে হাটিকুমরুল রোডস্থ বেইলি ব্রিজ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তি-  মোঃ মাইদুল ইসলাম (২০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কুড়ার পার গ্রামের মোঃ আমজাদ হোসেন/মোছাঃ সাফিয়া বেগম দম্পতির ছেলে ও  মোঃ জামাল হোসেন (৪০), পাবনা জেলার কায়েম খোলা গ্রামের মোঃ হাসান আলি/মোছাঃ অতিজান বেগম দম্পতির ছেলে। সকালে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম ।

গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল হোসেন(৪০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। 

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।