সিরাজগঞ্জ র্যাব-১২ ও র্যাব-৪, সিপিসি-২ নবীনগর এর যৌথ অভিযানিক দল গত কাল মঙ্গলবার(২৮ মে) রাত ১০.১০ মিনিটের সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন হেমায়েতপুর শ্যামপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে অপহরণ ও সহায়তা করার অপরাধ মূলে অপহৃত ভিকটিম এস এম সুমাইয়া (১৪) সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওগাঁ গ্রামের মোঃ শাহীনের মেয়েসহ প্রধান আসামি মোঃ রক্তিম (১৯)কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি মোঃ রক্তিম (১৯) সিরাজগঞ্জ জেলার তারাশ থানার পংরৌহালী গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত ভিকটিমকে সুস্থ অবস্থায় সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।