সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চরহামপকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ-রাজশাহী মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ র্যাব-১২’র চৌকষ আভিযানিক দল । এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ৫টি মোবাইল ফোন ও নগদ ১০,৫২৫ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে, সহকারী পুলিশ সুপার,মোঃ উসমান গণি, স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ২১ আগষ্ট বিকাল ৫টার সময় এ আভিযানিক পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণরা হলেন বড়মত্তপাড়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ মাইনুল ইসলাম (২৯), বেজোড়া গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে মোঃ ফারুক হোসেন (২৮) এবং কর্ণহার গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ জুবাইর (২০) উভয় রাজশাহী জেলার কর্ণহার থানার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে অভিনব কায়দায় ট্রাক যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য বহন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।