সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হত্যা মামলার আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-09-14 1:43PM
সিরাজগঞ্জে হত্যা মামলার আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের চাঞ্চল্যকর অপহরণকরত হত্যা ও অর্থ লুটের অপরাধে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইসমাইল শেখ ওরফে রাসেল শেখ (২৬) কে আদালত কর্র্তৃক সাজা প্রদানের ১৫ দিনের মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানিক দল। রাসেল শহরের পৌর এলাকা মামুদপুর গ্রামের মৃত মোঃ সাইফুল শেখের ছেলে।

গত ২৫ জুন ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলার পৌর এলাকার আলাউদ্দিন স্টোরের কর্মচারী ভিকটিম শামিম শেখ দোকানের বকেয়া টাকা উত্তোলনের জন্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় যায়। পরে রাত ১০টা পর্যন্ত তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের যোগাযোগ হলেও তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন উল্লাপাড়া উপজেলার বরহর দক্ষিণপাড়া থেকে ভিকটিম শামিম শেখের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা শামসুল হক বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত সাজাপ্রাপ্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল শেখের ছেলে ইসমাইল শেখসহ আরো তিন জনকে আমৃত্যু কারাদন্ড ও অর্থদন্ডের সাজা প্রদান করেন। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এম আবুল হাশেম সবুজ,লেঃ কমান্ডার বিএন ও কোম্পানী কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর রাত্রি ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে থাকা ২ টি মোবাইল ফোন, ৪ টি সিম এবং নগদ ১,৪৮০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।