সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : নওগাঁ

ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক সাবেক ছাত্রলীগ নেতা


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2024-09-03
ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক সাবেক ছাত্রলীগ নেতা

নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মেহেদী হাসান (৩৫) ভারতে পালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সাপাহার উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন।


এর আগে গত ৩ আগস্ট সদর থানার কেডি মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫০ নেতাকর্মীদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন বিএনপির জেলা সম্পাদক বায়েজিদ হোসেন পলাশ।  


৩ আগস্ট বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে শহরজুড়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতা মেহেদী ভারতে পালানোর চেষ্টা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাত থেকেই সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছিল।.


তিনি জানান, স্থানীয় থানার সহায়তায় ভোর ৪টার দিকে আইহাই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেহেদীকে আটক করা হয়।


 হাশমত আলী আরও জানান, গ্রেফতারকৃত মেহেদী শহরের সন্ত্রাসী গ্রুপের গডফাদার হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।