কালাইয়ে জামায়াত ইসলামের বিশাল র্যালি ও পথসভা অনুষ্ঠিত
৩০ জানুয়ারি, ২০২৫, রোজ বৃহস্পতিবার জয়পুরহাট জামায়াতের কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে কালাই উপজেলা জামায়াতের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে বিশাল র্যালি ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ডা. শফিকুর রহমানের আগমন এবং জামায়াতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
কালাই উপজেলার জামায়াতের আমীর মাওলানা মুনসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি কালাইয়ের প্রধান সড়ক দিয়ে পাঁচশিরা বাজার হয়ে কালাই বাসটেন্ডে এসে শেষ হয় এবং পথসভা হয় এতে জামায়াতের উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
কালাই উপজেলার জামায়েতের আমির মাওলানা মুনসুর রহমানের নেতৃত্বে উপস্হিত ছিলেন কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারী আলিম সেক্রেটারি তাইফুল নায়েবে আমীর ইসলাম ফিতা,নায়েবে আমীর
আব্দুর রউফ,ওলাম পরিষদের সভাপতি মাওলানা মোযাফ্ফর হোসেম,পৌর আমীর মাওলানা আব্দুল হান্নান,পৌর সেক্রেটারি রফিকুল ইসলাম,আনোয়ার ইসলাম উপজেলা বায়তুল মাল সম্পাদক, সানাউল্লাহ নূরি পৌর কর্মপরিষদ সদস্য।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।কালাই বাসটেন্ড চত্বরে সংক্ষিপ্ত পথসভার মাধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।