জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর এলাকায় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ঝামুটপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মোঃ আহসান হাবীব (৪০) ও মোঃ শিপন মন্ডল (২৫)কে গ্রেফতার করে।
গ্রেফতার আহসান হাবীব কালাই উপজেলার হাজিপুর পশ্চিমপাড়ার মোঃ আঃ রশিদের ছেলে এবং শিপন মন্ডল বানদিঘী গ্রামের মোঃ আবুল কালামের ছেলে।
পরে খবর পেয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আহসান হাবীবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং শিপন মন্ডলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।