সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জয়পুরহাট

কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম, মাঠে ইউএনও


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2026-09-19
কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম, মাঠে ইউএনও

তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জয়পুরহাটের কালাই পৌরশহরে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ফয়সাল আহমেদ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পৌরশহরের ডাকবাংলো এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও এর অগ্রগতি দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার, সাবেক কাউন্সিলর রেজাউল ইসলাম ও আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে পৌর প্রশাসক মো. ফয়সাল আহমেদ বলেন, কালাইয়ে বর্তমানে ডেঙ্গুর তেমন প্রাদুর্ভাব দেখা না গেলেও সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও সবার।

তিনি বলেন, যেখানে মশার লার্ভা জন্মানোর সম্ভাবনা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুমুক্ত কালাই শহর গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।