সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জয়পুরহাট

শিয়াল ঠেকাতে শসাক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2026-09-27
শিয়াল ঠেকাতে শসাক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের পাঁচবিবিতে শসার ক্ষেত শিয়ালের হাত থেকে রক্ষায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সেই বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কড়িয়া (লকমা) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব হোসেন ওই এলাকার মো. আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শসার ক্ষেত রক্ষার জন্য জমির চারপাশে বেড়া দেন। ওই বেড়ায় ছেঁড়া-ফাটা বৈদ্যুতিক তার ব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে কোনো এক সময় সাকিব শসাক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পরে রোববার সকালে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের নিথর দেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।