জয়পুরহাটের কালাই উপজেলার ৩ নম্বর আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঝামুটপুর এলাকায় আব্দুল আলিমের চাতালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে মো. আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খয়ের গোলাম মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. এনায়েত মওলা সবুজ, মো. ওবায়দুর রহমান এবং মো. আমিনুল ইসলাম ও মো. ছামছুল ইসলাম সরকার।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খয়ের গোলাম মওলা বলেন আমার পরিবার সমন্ধে সবাই জানেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক কিছু আছে আমার আর কিছুর প্রয়োজন নেই, আমি আমার জীবনের বাঁকি সময়টা আপনাদের সেবা করতে চাই।