সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জয়পুরহাট

জিন্দারপুরকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার বিএনপি নেতা দুলালের


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2026-11-15
জিন্দারপুরকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করার অঙ্গীকার বিএনপি নেতা দুলালের

মাদকমুক্ত, আধুনিক ও উন্নত জিন্দারপুর ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন জয়পুরহাটের কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাজ্জাদুল বারী দুলাল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তাঁর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নেতাকর্মী ও সমর্থকেরা।


রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার মোলামগাড়ী বাজার থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে পাঁচশতর৷ বেশি মোটরসাইকেল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।


পথসভায় সাজ্জাদুল বারী দুলাল বলেন, তাঁর বাবা মোঃ ইয়াকুব আলী জিন্দারপুর ইউনিয়নের একাধিকবারের সফল  চেয়ারম্যান ছিলেন । সেই ধারাবাহিকতায় তিনিও দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছেন। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।


তিনি বলেন, জিন্দারপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, অবহেলিত রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।


দুলাল আরও বলেন, ব্যক্তিগত ক্ষমতা বা পদ-পদবির আকাঙ্ক্ষা নয়, বরং ইউনিয়নের মানুষের সেবা করাই তাঁর মূল লক্ষ্য। একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ ইউনিয়ন প্রতিষ্ঠায় তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রতন চৌধুরী, মোসাদ্দেক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এদিকে শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাজ্জাদুল বারী দুলালকে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।