সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : জয়পুরহাট

জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে আটকে রাখার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2026-11-15
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের পায়ে শিকল পরিয়ে আটকে রাখার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইকে পায়ে শিকল-বালা পরিয়ে ঘরে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে দুই বড় ভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকলবন্দি অবস্থায় খোরশেদ আলম (৩১) নামে ওই যুবককে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলমকে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয় এলাকার পুনট পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই ভাই ও ভুক্তভোগী খোরশেদ আলমের বাবা আব্দুল গনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার কাছ থেকে পাওয়া জমির ভাগ-বণ্টন ও বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ছোট ভাই খোরশেদ আলম নিজের অংশের জমি বিক্রি করতে চাইলে বড় দুই ভাইয়ের সঙ্গে তাঁর বিরোধ আরও বাড়ে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি।

স্থানীয়দের ভাষ্য, গত শনিবার (১৪ নভেম্বর) সকালে খোরশেদ আলম বিরোধের জেরে বসতঘরের টিন খুলে বিক্রির প্রস্তুতি নেন। এ সময় বড় দুই ভাই আব্দুল মুমিন ও মাহফুজ আলম তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে দুই ভাই মিলে খোরশেদের পায়ে শিকল-বালা পরিয়ে ঘরের মধ্যে আটকে রাখেন বলে অভিযোগ উঠেছে। পরদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ভাইকে থানায় নিয়ে যায়।

থানায় সাংবাদিকদের কাছে খোরশেদ আলম অভিযোগ করে বলেন, তিনি হেজবুত তওহীদ নামে একটি অরাজনৈতিক সংগঠনের সদস্য। সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁর ভাইয়েরা তাঁকে জমি বিক্রি করতে বাধা দেন এবং বাড়িতে প্রবেশ করতে দেন না। বিভিন্ন সময় তাঁর ওপর নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, গত শনিবার থেকে পায়ে শিকল পরিয়ে তাঁকে আটকে রাখা হয়েছিল। এ সময় তিনি খাবারও পাননি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

অভিযুক্ত আব্দুল মুমিন বলেন, তাঁরা ছোট ভাইয়ের ভালো চেয়েছিলেন। কিন্তু এখন তাঁদের অপরাধীর মতো থানায় আসতে হয়েছে। ভালো করতে গিয়ে যদি অপরাধ হয়ে থাকে, তাহলে তা মেনে নেওয়া ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই।

প্রতিবেশী আব্দুল খালেক বলেন, খোরশেদের সঙ্গে জমি নিয়ে যত বিরোধই থাকুক, তাঁর পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জমি বিক্রি করা কারও ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল পরা অবস্থায় খোরশেদ আলমকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে থানায় আনা হয়েছে। কাউকে বেআইনিভাবে আটকে রাখা বা শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ। ভুক্তভোগী চাইলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।