১৪ বছরের নবালিকা রায়তা কে অপহরণ করে ০২ দিন আটকিয়ে রাখা অপহরণকারী মানিক কে জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার ও ভিকটিম রায়তা কে উদ্ধার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর চৌকস অপারেশনাল দল ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ১০.২০ মিনিটে জয়পুরহাট সদর থানার খাসপাহুনন্দা এলার মোঃ মামুনুর রশিদের ছেলে অপহরণকারী মোঃ মানিক হোসেন (২০)কে জয়পুরহাটের কাশিয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ রায়তা খাতুন (১৪), পিতা-মো রবিউল ইসলাম, সাং-খাসপাহুনন্দা, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২.০০ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন চকবরকত ইউনিয়ন এর খাস পাহুনন্দা এলাকা থেকে নিখোঁজ হয়। ভিকটিমের বাবা মোঃ রবিউল ইসলাম অনেক খোজাখুজির পর মেয়ে মোছাঃ রায়তা খাতুন (১৪) কে খুজে না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরীর পর থেকেই র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী মানিক কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯-০২-২০২৪ ইং তারিখ ১০.২০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন কাশিয়াবাড়ী এলাকা হতে ভিকটিম রায়তা কে উদ্ধার এবং অপহরণকারী মানিক কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম তার আইনত অভিভাবক এর নিকট হস্তান্তর করেন এবং গ্রেফতারকৃত অপরহনকারী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করেন।