>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল
>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের
>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন
>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ
>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।
>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির
>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন
জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের পেছনে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা দুইজন যাত্রী মারা গেছেন। এছাড়া চালকসহ আরো ছয়জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার নরওয়েস্ট হিমাগারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাক জব্দ করা হলেও ট্রাকের চালক ও তার সহকারি পালিয়েছে। নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জের রাঙ্গামাটি গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী ফাহিমা খাতুন (৪০) এবং একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে রোহান (০৮)। এ ঘটনায় আহতরা হলেন- মাইক্রোবাস চালক আব্দুর রশিদ, পাপিয়া, ফারিয়া, রাহুল ও নিশাদ।তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে জানা যায় মাইক্রোবাসের চালকের এক আত্মীয়ের বাড়ী জয়পুরহাটের খঞ্জনপুরে। গত রাতে সেখানে অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিল। আসার পথে এ দূঘর্টনা ঘটে।