>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল
>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের
>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন
>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ
>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।
>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা
>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির
>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন
১৬ বছরের নাবালিকা সুমাইয়া কে অপহরণ অপহরনকারী রিপনকে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব
১৪-২-২০২৪ ইং ১১.০০ ঘটিকায় সুমাইকে তার নিজ বাড়ির সামনে থেকে তার মুখ চেপে ধরে মোটর সাইকেলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ২৪ মার্চ ২০২৪ ইং তারিখ ০৩.০০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুরহাট উপজেলারন অপহরণকারী দক্ষিণ চকযদু এলাকার মোঃ মাহতাব আলীর ছেলে অপহরণ কারী মোঃ রিপন হোসেন (১৯) কে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ সুমাইয়া আক্তার (১৬) ধামুইরহাট এম.এ ডিগ্রী কলেজ এ একাদশ শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ রিপন হোসেন গত ১৪-২-২০২৪ ইং ১১.০০ ঘটিকায় সুমাইকে তার নিজ বাড়ির সামনে একলা পেয়ে তার মুখ চেপে ধরে মোটর সাইকেলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর মোছাঃ সুমাইয়া আক্তার (১৬) কে খুজে না পেয়ে এক পর্যায়ে ধামুইরহাট থানায় একটি অভিযোগ দাখিল করেন।
ধামুইরহাট থানায় অভিযোগের পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী রিপন কে গ্রেফতার এবং ভিকটিম সুমাইয়া কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৪-৩-২০২৪ ইং জয়পুরহাট জেলার সদর থানাধীন পলিবাড়ি এলাকা হতে অপহরণকারী রিপন কে গ্রেফতার এবং ভিকটিম সুমাইয়া কে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।