জয়পুরহাটে মাদক মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত পালাতক ৩ আসামি গ্রেফতার
জয়পুরহাটে মাদক মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত পালাতক ৩ আসামি গ্রেফতার
মোঃ রবিউল ইসলাম আকন্দ
eshomoy.com || 2024-03-25
মাদক মামলার ০৫ বছর সাজাপ্রাপ্ত ০৩ জন আসামী কে জয়পুরহাটের পাঁচবিবির চকশিমুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৫ মার্চ ২০২৪ ইং তারিখ ০২.৩০ ঘটিকায় মাদক মামলার ০৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ হাবিবুর রহমান (২২), ২। মোঃ আশরাফুল@আশরাফ, উভয়ের পিতা-মোঃ অপিল মিয়া, উভয়ের সাং-চকশিমুলিয়া, ৩। মোঃ সাদ্দাম হেসেন (৩৪), পিতা-মনতাজ আলী, সাং-রতনপুর, সকলের থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।