সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জয়পুরহাট

জয়পুরহাটে ১৩ বছরের নাবালিকা অপহরণ ০৮ ঘন্টার মধ্যে উদ্ধার

জয়পুরহাটে ১৩ বছরের নাবালিকা অপহরণ ০৮ ঘন্টার মধ্যে উদ্ধার


মোঃরবিউল ইসলাম আকন্দ

eshomoy.com || 2024-04-02
 জয়পুরহাটে ১৩ বছরের নাবালিকা অপহরণ ০৮ ঘন্টার মধ্যে উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল ০২ এপ্রিল ২০২৪ ইং তারিখ রাত ১২.৩০ ঘটিকায় অপহরণকারী মোঃ নুর আলম হোসেন (২০), পিতা-মোঃ জহুরুর ইসলাম, সাং-বিষ্ণুপুর, থানা ও জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করে। এবং মোছাঃ খুকী পাপিয়া (১৩) পিতা-মোঃ আবু সুফিয়ান, সাং-বিষ্ণুপুর, থানা ও জেলা-জয়পুরহাট কে উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, মোছাঃ খুকী পাপিয়া (১৩) দক্ষিণ বিষ্ণুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। অপহরণকারী মোঃ নুর আলম হোসেন গত ০১-০৪-২০২৪ ইং বিকেল ০৫.০০ ঘটিকায় খুকীকে জয়পুরহাট জেলার সদর থানাধীন সৈয়দ আলীর মোড় এলাকা হতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার অনেক খোজাখুজির পর খুকী পাপিয়া কে খুজে না পেয়ে ভিকটিমের বাবা খঞ্জনপুর এলাকায় র‌্যাবের টহল টিম কে দেখতে পেয়ে মেয়ে অপরহরণের বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অপহরনকারী নুর আলম কে গ্রেফতার এবং ভিকটিম খুকি পাপীয়া কে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০২-৪-২০২৪ ইং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মালঞ্চা এলাকা হতে অপহরণকারী নুর আলম কে গ্রেফতার এবং ভিকটিম খুকী পাপিয়া কে উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করেছে।