সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : প্রযুক্তি

চুপিসারে আপনার ফোনে আড়ি পাতছে না তো কেউ?


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-15
চুপিসারে আপনার ফোনে আড়ি পাতছে না তো কেউ?
ছবি: সংগৃহীত

অনেকের স্মার্টফোনে আড়ি পেতে দৈনন্দিন কার্যক্রম নজরদারি করে সাইবার অপরাধীরা। এমনকি ফোনে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ তথ্যও হাতিয়ে নেয় তারা। ফলে তথ্য বেহাত হওয়ার পাশাপাশি অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কাউকে কাউকে বিভিন্ন ধরনের হয়রানি ও ব্ল্যাকমেলের মুখোমুখি হতে হয়। এ সমস্যায় পড়ার আগে করণীয় কী?

মোবাইল ফোনের দুর্বলতা খুঁজে বের করে সহজেই ফোনটিকে ট্যাপিং ডিভাইসে পরিণত করা সম্ভব। তবে বেশ কিছু লক্ষণ দেখে স্মার্টফোনে আড়িপাতা রয়েছে কি না, তা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেয়া যাক লক্ষণগুলো।

গোপন এসএমএস: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আপনার ফোন থেকে অটোমেটিকলি এসএমএস গেলে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

ডাটা খরচ: আড়িপাতা অ্যাপগুলো ফোনের পটভূমিতে চালু থাকে। পাশাপাশি সংগ্রহ করা তথ্য নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠায়। এতে ব্যবহারকারীদের অজান্তেই মোবাইল ডাটার পরিমাণ কমে যায়। তাই কোনো অ্যাপ ব্যবহার না করলেও যদি মোবাইল ডাটা কমতে থাকে, তবে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

ব্যাটারির চার্জ ও ফোন গরম: আড়িপাতা অ্যাপগুলো সব সময় ফোনের পটভূমিতে চালু থাকে। তাই ফোনের ব্যাটারি নিয়মিত খরচ হতে থাকে। এ জন্য অল্প কিছু সময় ফোন ব্যবহার করলেই ব্যাটারির চার্জ দ্রুত কমে যায়। এর পাশাপাশি ফোন গরমও হয়ে যায়।

অপরিচিত অ্যাপ: মোবাইলের সেটিংস অপশন থেকে নামানো অ্যাপের তালিকা পর্যালোচনা করেও আড়িপাতা অ্যাপের উপস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তালিকায় অপরিচিত অ্যাপের নাম দেখলেই বুঝতে হবে, এটি আড়িপাতা অ্যাপ বা ম্যালওয়্যার।

স্বয়ংক্রিয় সুবিধা: মোবাইল ফোন ব্যবহারের সময় বিভিন্ন সুবিধা চালু বা বন্ধসহ অনলাইন থেকে স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের ফাইল নামতে থাকলে বুঝতে হবে ফোনে আড়িপাতা অ্যাপ রয়েছে।

করণীয় কী?

মোবাইলে আড়িপাতা অ্যাপ থাকার আশঙ্কা থাকলে ফোনে অ্যান্টি-স্পাইওয়্যার অ্যাপ নামিয়ে স্ক্যান করে সেগুলো মুছে ফেলতে হবে। পাশাপাশি ফোনে থাকা অপরিচিত অ্যাপগুলো মুছে ফেলতে হবে। এরপরও আড়িপাতা অ্যাপ না মুছলে ফোন ফ্যাক্টরি রিসেট করতে হবে।